প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2026 ইং
গোয়াইনঘাটে সুধীজন ও কর্মকর্তাদের সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ডেক্স নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী এক ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) দুপুর ২টায় উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন আমরা দল-মত নির্বিশেষে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। গোয়াইনঘাটের উন্নয়নে এবং সাধারণ মানুষের কল্যাণে সকল দপ্তর ও রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে স্থানীয় কর্মকর্তাদের আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান এবং পুলিশ প্রশাসনকে আইনের প্রতি আরো কঠোর হওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ মতিন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সম্মানিত সদস্য সাহেদ মেম্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমএ হক, বিএনপি নেতা শাহপরান, জমিয়ত নেতা নুরুল হক বৌলগামী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সাবেক পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক রোটারিয়ান এমএ রহিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মাসুক আহমদ, জাহিদ আহমদ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬